লাল কার্ডের ম্যাচে মোহামেডানকে হারালো কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ ডিসেম্বর ২০২৫, ০০:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০০:২০

রাকিব হোসেন ও দোরিয়েলতন গোল পেলেন। বসুন্ধরা কিংস দুই গোলে এগিয়ে গেল। শেষ দিকে কিংসের সোহেল রানার মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখলেন  মোজাফ্ফরভ। এতেই সাদা কালোদের চূড়ান্ত সর্বনাশ। বাংলাদেশ ফুটবল লিগে ১০ জনের মোহামেডানকে হারিয়ে উৎসব করেছে বসুন্ধরা কিংস। এই জয়ে গত লিগে হোম ও অ্যাওয়েতে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিলো মারিও গোমেজের দল।

লিগে কিংস ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই। ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।

কিংস অ্যারেনাতে শুক্রবার

ম্যাচে প্রথম ভালো সুযোগটি পেয়েছিল মোহামেডান। ১৩ মিনিটে মাহাবুব আলমের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণ নিতে ছুটেছিলেন স্যামুয়েল বোয়াটেং, কিন্তু বলের গতি বেশি থাকায় তা চলে যায় গোলকিপার আনিসুর রহমান জিকোর কাছে।

দুই মিনিট পরই গোল পায় কিংস। বাম দিকের কর্নারের কাছাকাছি থেকে দূরের পোস্টে লম্বা ক্রস বাড়ায় ফয়সাল আহমেদ ফাহিম। বাতাসে ভেসে থাকা বলেই ডান পায়ের দারুণ নিচু শটে জালে খুঁজে নেন রাকিব হোসেন। একটু পরই ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির হেড উপরের জাল কাঁপায়।

২০ মিনিটে বাধা গোল পোস্ট।  গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে বোকা বাঁকিয়ে কোনাকুনি শট নেন ইমানুয়েল সানডে। বল লাফয়ে ওঠা সুজন হোসেনের গ্লাভ্‌স ফাঁকি দিয়ে ক্রসবারের কাঁপিয়ে ফিরে।

৩১ মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো গতিময় ফ্রি কিক ফিস্ট করে ফেরান জিকো। দুই মিনিট পর সমতার সেরা সুযোগ নষ্ট হয় মোহামেডানের। বাম দিক থেকে মাহাবুবের বাড়ানো বক্সে বাড়ানো ক্রসে ছুটে গিয়ে বুটের তলা দিয়ে টোকা দিতে পা চালিয়েছিলেন বোয়াটেং, কিন্তু বলের সাথে বুটের সংযোগ হয়নি।

প্রথমার্ধের শেষদিকে কর্নারের পর রাহিম উদ্দিনের দুর্বল ব্যাক ফ্লিক ফেরান জিকো। যোগ করা সময়ে তানভীর হোসেনের পাস জিকো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বিপদের শঙ্কায় পড়েছিল কিংস, ছুটে গিয়ে রাহিম এক পর্যায়ে বলের নাগাল পেলেও ঠিকঠাক শট নিতে ব্যর্থ।

৬২ মিনিটে দোরিয়েলতনের পাস ডান পায়ে রিসিভ করে বাম পায়ে ভলি করেছিলেন সোহেল রানা; বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

সাত মিনিট পর বক্সের ঠিক উপর থেকে মাহাবুবের জোরালো শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। একটু পর শাহরিয়ার ইমনের শট আটকে মোহামেডানের ত্রাতা গোলকিপার সুজন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের বদলি নামা কিউবা মিচেল দারুণ সুযোগ পান ৭৪ মিনিটে। সানডের ক্রসে বক্সের ভেতরে দোরিয়েলতনের আলতো টোকায় তুলে দেন মিচেলের পায়ে, সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ মিডফিল্ডারের শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের লংস পাস নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান অধিনায়ক মেহেদী মিঠুকে পেছনে ফেলে, এগিয়ে আসা গোলকিপার সুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন।

এরপরই লাল কার্ড দেখেন মোজাফ্ফরভ। বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে পেছন থেকে চার্জ করা সোহেলের মুখে আঘাত করে বসেন উজবেকিস্তানের এই মিডফিল্ডার। রেফারি সোহেলকে হলুদ এবং মোজাফ্ফরভকে লাল কার্ড দেখান। এই সিদ্ধান্তে মেজাজ হারান মোজাফ্ফরভ। ধেয়ে যেতে থাকেন রেফারির উদ্দেশে। সতীর্থরা কোনোমতে তাকে জাপটে ধরে মাঠের বাইরে পাঠান।

দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহাম্মদ শাওন দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কাজী রাহাদ।

অন্য ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

/টিএ/এস/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে