ব্রাইটনের বিপক্ষে লিভারপুল স্কোয়াডে সালাহ 

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৮

প্রকাশ্যেই কোচের সঙ্গে বিবাদের খবর প্রকাশ করেছিলেন মোহাম্মদ সালাহ। সেই ঘটনার আগে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে বাদ পড়েছিলেন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের বিপক্ষে দলে লিভারপুল ফরোয়ার্ডকে রাখা হয়েছে বলে খবর। শুক্রবার প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ার পরই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

ক্লাবসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একাধিক খেলোয়াড় ইনজুরিতে বাইরে থাকায় ক্লাবের স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্লট। তবে সালাহ–সংক্রান্ত সব বিষয় এখনও নিষ্পত্তি হয়নি। আফ্রিকা কাপ অব নেশনসে থাকা অবস্থায় লিভারপুল ও সালাহর এজেন্ট রামি আব্বাসের মধ্যে এসব ইস্যু নিয়ে আলোচনা চলবে।

৩৩ বছর বয়সী সালাহকে ইন্টার মিলানের বিপক্ষে বাদ দেওয়ার পরই তিনি দাবি করেন, স্লটের সঙ্গে তার সম্পর্ক আগের অবস্থায় নেই এবং তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছ। 

লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচের পর এল্যান্ড রোডে দেওয়া সেই সাক্ষাৎকারে সালাহ ক্ষোভ প্রকাশ করেন। ওই ম্যাচেও তিনি টানা তৃতীয়বারের মতো বেঞ্চে ছিলেন। সাক্ষাৎকারে সালাহ আরও বলেন, শনিবারের ম্যাচটি অ্যানফিল্ডে তার বিদায়ী ম্যাচ হতে পারে এবং সে কারণে তিনি তার মাকে ম্যাচে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তবে শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্নে স্লট জানিয়েছেন, ক্লাবে মোহাম্মদ সালাহকে রাখতে না চাওয়ার মতো কোনও কারণ নেই।

এপ্রিলে নতুন করে দুই বছরের চুক্তি করা মিসরীয় ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্লট বলেন, ‘আমি সালাহর সঙ্গে কথা বলবো। সেই কথোপকথনের ফলের ওপরই নির্ভর করবে পরিস্থিতি কোন দিকে যাবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি