সাবিনা-ঋতুপর্ণাদের লিগে থাকছে বিদেশি খেলোয়াড়ও 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

অবশেষে নারী ফুটবল লিগের সবকিছু চূড়ান্ত হয়েছে। প্রথমবারের মতো ১১ টি দল নিয়ে ২৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাবিনা-ঋতুপর্ণাদের ফুটবল লিগ। বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগামীকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর দল বদল হবে। এই ১৩ দিন দলবদলের পর ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচে দুই দিন বিরতি থাকছে।  একটি দল ১০ টি করে ম্যাচ খেলবে।

চারজন করে বিদেশি খেলোয়াড়  নিবন্ধন করা যাবে। তবে তিনজন একাদশে খেলতে পারবে। প্রত্যেকটা দলে অনূর্ধ্ব ১৭-এবং অনূর্ধ্ব ২০ বয়সী চারজন খেলোয়াড়কে নিতে হবে। একাদশে দুই বয়সভিত্তিক দলের দুইজন করে খেলবে। বদলি করতে হলে সেখান থেকেই নিতে হবে।

নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘দলবদলে কোনও পুল নেই। আপনারা যেটা শুনেছেন যে পুল হবে, আসলে কোনও পুল হবে না। আমার প্লেয়াররা সবাই ফ্রি, তারা যেখানে খুশি খেলতে পারবে এবং ক্লাবগুলোও যাকে খুশি নিতে পারবে।’ 

খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।  লিগ পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি