২০২৬ বিশ্বকাপ ফুটবলে রেকর্ড প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবার দল ও ম্যাচের সংখ্যা বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বাড়ছে প্রাইজমানির অঙ্কও। ৪৮ দলের এই বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্য ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মোট ৬৫৫ মিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবারের প্রাইজমানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। শিরোপা জয়ী দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকা।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৫০০ কোটি টাকা)। রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩৬৬ কোটি টাকা)। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি আরও বেড়েছে।

রানার্সআপ দল পাবে প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। তৃতীয় হওয়া দলের জন্য বরাদ্দ প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা এবং চতুর্থ স্থানে থাকা দল পাবে প্রায় ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রত্যেক দলের জন্য বরাদ্দ প্রায় ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা। রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়া দলগুলো পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা।

এ ছাড়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।

/টিএ/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি