ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬

ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারও ৪ পয়েন্টে নিয়ে গেছে বার্সেলোনা। ১০ জনের ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে লিগে নিজেদের টানা অষ্টম জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। খেলার গতির বিপরীতে ১২ মিনিটে লিড নেয় বার্সা। পেনাল্টি বক্সের ভেতর রাফিনহাকে ফাউল করেন সান্তো কোমেসানা। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

টানা ছয় ম্যাচ জয়ী ভিয়ারিয়াল বড় ধাক্কা খায় ৩৯ মিনিটে। বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে পেছন থেকে মারাত্মক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির সাবেক ফুটবলার রেনাতো ভেইগা। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারে কাতালানরা।

ম্যাচের ৬৩ মিনিটে বার্সার জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন ইয়ামাল। বক্সের ভেতর জটলার সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় জালে বল পাঠান এই তরুণ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার নবম গোল।

বিরতির পর ১০ জনের ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সা। রাফিনহার একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। শেষ দিকে মিকাউতাদজে গোল করার চেষ্টা করলেও বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া তা রুখে দেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী