ভিলার ১১ ম্যাচের জয়রথ থামিয়ে শীর্ষে শক্ত অবস্থান আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড যখন শীর্ষ চারে ওঠার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ, তখন অ্যাস্টন ভিলার টানা ১১ ম্যাচের জয়রথ থামিয়ে প্রিমিয়ার লিগে পাঁচ পয়েন্টের লিড রেখে বছর শেষ করেছে আর্সেনাল। এমিরেটসে দাপুটে পারফরম্যান্সে ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে উলভসের সঙ্গে ১-১ ড্র করে চলতি মৌসুমে মাত্র তৃতীয় পয়েন্ট পেয়েছে ম্যানইউ। আর বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র করা চেলসি শেষ সাত লিগ ম্যাচে পেয়েছে মাত্র একটি জয়।

চলতি মাসের শুরুতে ভিলা পার্কে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২৫ ম্যাচের মধ্যে একটিতে হেরেছিল আর্সেনাল। যেটার প্রতিপক্ষ ছিল ভিলা। আর্সেনাল সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে এবার। এই জয়ে শিরোপা দৌড়েও শক্ত অবস্থান তৈরি করেছে তারা।  

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওলি ওয়াটকিন্সকে দিয়ে কয়েকটি সুযোগও তৈরি করেছিল ভিলা। কিন্তু বিরতির পর পুরো নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল।

সেট-পিস থেকে এগিয়ে যায় গানাররা। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা গ্যাব্রিয়েলরমাগালহায়েস গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করেন। এরপর মার্টিন ওডেগার্ডের নিখুঁত থ্রু বলে সুযোগ পেয়ে দ্রুত ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্দি।

লিয়ান্দ্রো ট্রোসার্ড ও গাব্রিয়েল জেসুস বক্সের বাইরে থেকে দুটি দুর্দান্ত শটে সফরকারীদের ক্ষত আরও বাড়ান।

শেষদিকে একটি সান্ত্বনার গোল করেন ওয়াটকিন্স। তবে তৃতীয় স্থানে থাকা ভিলা এখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে।

আর আগামী ১ জানুয়ারি সান্ডারল্যান্ডের মাঠে জিতলে শীর্ষে ব্যবধান আবারও দুই পয়েন্টে নামিয়ে আনতে পারে ম্যানচেস্টার সিটি।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী