আশা নিয়ে ব্যাংকক যাচ্ছেন সাবিনা-সুমাইয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৬, ১৮:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২১:২৮

প্রথমবার মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ১৩ থেকে ২৫ জানুয়ারি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ইতিবাচক ফল করতে চাইছে। শুক্রবার ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সাবিনা খাতুন থাইল্যান্ডের ব্যাংককে ভালো ফল করার দিকে দৃষ্টি দিয়েছেন।

মেয়েদের এই আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৬টি দেশ হলো ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবেন সাবিনারা।

বাফুফে ভবনে সাবিনা খাতুন বলেছেন, ‘ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে। বাংলাদেশের প্রথম কোনও নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল, সেটা হচ্ছি আমি এবং তখন ফুটসাল খেলতেই গিয়েছিলাম। সাফে দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের জন্য একটু সহজ হবে।’

ফুটবলের পাশাপাশি ফুটসালও খেলছেন সাবিনা। এ নিয়ে বললেন, ‘আসলে ক্যারিয়ার কখন শেষ হবে সেটা মনে হয় যে প্লেয়াররা ডিসাইড করলে বেটার হয়। আমি যে ফুটসালে এখন কমিটেড এরকমও কিছু না। যেহেতু আমি খেলেছি আগে, আমার অভিজ্ঞতা আছে। আমার জন্য যদি দেশের একটু ভালো হয় বা আমি যদি বাকি মেয়েদের সাপোর্ট দিতে পারি তাহলে কেন যাবো না? আমার যেখানে আসলে প্রয়োজন মনে হবে, যেহেতু দুইটা গেমই আমি পারি, তাই চেষ্টা করবো ওই জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার।’

ব্যাংককে আগে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সাফ ফুটসালে ফল নিয়ে সাবিনার পরিষ্কার বার্তা, ‘আসলে কোনও টিমের সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। তবে মালদ্বীপকে যদি দেখেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে ওরা বেশ অভিজ্ঞ এবং ওখানকার মেয়েরা মূলত ফুটসালই খেলে। আমাদের চেয়ে মালদ্বীপ এগিয়ে থাকবে এবং ইন্ডিয়া বেশ কিছু কোয়ালিফায়ার্স খেলছে ফুটসালে, তারা অবশ্যই সবসময় শক্তিশালী হয় এবং ওদের পরিকল্পনা সবসময় আগের থেকেই থাকে। বাকি টিমগুলো যারা আছে তারা আমাদের মতোই নতুন। তবে এক মাসের একটু বেশি সময় অনুশীলন করেছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা ভালো কিছু করবো।’

মাতসুশিমা সুমাইয়া প্রশ্ন রেখে বলেছেন, ‘এখন আমরা সাফে যাচ্ছি। তবে একটি বড় অনুরোধ আছে—আমাদের একটি ফুটসাল স্টেডিয়াম প্রয়োজন। এখন দুটি ন্যাশনাল টিম (নারী ও পুরুষ) প্রস্তুত হচ্ছে, কিন্তু ঢাকায় কিছু স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা কেন ট্রেনিং করতে পারছি না, সেটি আমার কাছে বড় প্রশ্ন।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে