বছরের শুরুতে পয়েন্ট হারালো মোহামেডান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জানুয়ারি ২০২৬, ১৮:১০আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৮:১০

নতুন বছরের শুরুতে পয়েন্ট হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ করেছে মোহামেডান স্পোর্টিং। উজবেকিস্তানের মিডফিল্ডার  মোজাফফরভকে ছাড়াই  ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুক্রবার গোলশূন্য ড্র করেছে আলফাজ আহমেদের শিষ্যরা।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু লিড নিতে পারেনি। ম্যাচের ১০ মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের পাসে হাফিজুর রহমান পা ছোঁয়ানোর আগেই  বল তালুবন্দী করেন ব্রাদার্স গোলকিপার ইশাক আকন্দ। 

৫ মিনিট পর অঞ্জন বিস্তার গোলে ব্রাদার্স বল জালে জড়ালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ৪৩ মিনিটে মোহামেডানের হয়ে বল জালে ফেলেন বোয়াটেংও। কিন্তু আবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৭২ মিনিটে জটলার ভেতর বোয়াটেংয়ের মাটি কামড়ানো শট পা দিয়ে আটকান ইশাক। ৭৯ মিনিটে পোস্ট ছেড়ে অনেকটাই বেরিয়ে আসেন মোহামেডান গোলকিপার সুজন হোসেন। তাকে কাটিয়েও গোল করতে ব্যর্থ হন ব্রাদার্সের মার্কোস রুদওয়ের ও এরিক বিস্তা।

৮২ মিনিটে শফিউল হাসাইনের শট খুঁজে পায়নি লক্ষ্য। তিন মিনিট পর তার কোনাকুনি পাসে বোয়াটেং ঠিকমতো পা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেত মোহামেডান।

লিগে টানা তিন ম্যাচে ড্র করেছে সাদা-কালোরা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দলটির অবস্থান ছয়ে। এক পয়েন্ট কম নিয়ে সাতে আছে ব্রাদার্স।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী