ঋতুপর্ণার জোড়া গোলে রাজশাহীর বড় জয় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জানুয়ারি ২০২৬, ২৩:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২৩:০৯

নারী ফুটবল লিগের চতুর্থ রাউন্ডে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় পেয়েছে রাজশাহী স্টারস। শনিবার (১০ জানুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে পুলিশ এফসিকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। 

ম্যাচের শুরু থেকেই পুলিশের রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলে রাজশাহী স্টারস। দলের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। তার গতির কাছে বারবার পরাস্ত হয়েছে পুলিশের রক্ষণভাগ। ঋতুপর্ণা ছাড়াও গোল উৎসবে মেতে ওঠেন দলের নেপালি রিক্রুট দিপা শাহী ও বিমলা। এছাড়া শাহেদা আক্তার রিপা এবং আলপি আক্তার একটি করে গোল করে বড় জয় নিশ্চিত করেন। 

এই জয়ের মাধ্যমে চলতি লিগে টানা তিন ম্যাচে জয়ের ধারা বজায় রাখলো রাজশাহী স্টারস। তবে লিগ টেবিলে বর্তমানে শীর্ষস্থান দখল করে আছে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব; চার ম্যাচ খেলে তাদের সংগ্রহ পূর্ণ ১২ পয়েন্ট। অন্যদিকে, তিন ম্যাচে তিন জয় নিয়ে সমান অবস্থানে আছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও। 

পুলিশ এফসি চার ম্যাচ খেলে দুটিতে জয় ও দুটিতে পরাজয় বরণ করে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের মাঝামাঝি অবস্থানে রয়েছে। 

/টিএ/এসটি/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের