বাফুফেকে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফি দিয়ে গেলেন গিলবার্তো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২০

বাংলাদেশ ভ্রমণ করে গেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সোনালি ট্রফি। সেই ট্রফি ট্যুরের অংশ হয়ে বাংলাদেশ সফর করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ও ফিফা দূত গিলবার্তো সিলভা।

এই বিশেষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম সাক্ষাৎ করেন গিলবার্তো সিলভার সঙ্গে। তখন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পক্ষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাঠানো বিশেষ সম্মাননা গ্রহণ করেন ফাহাদ। সম্মাননাস্বরূপ একটি ক্ষুদ্রাকৃতির স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি গিলবার্তো সিলভার মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার বার্তায় বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর সফলভাবে আয়োজন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বাফুফের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি