মালদ্বীপের কাছে উড়ে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ২১:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২১:২০

ভারতের সঙ্গে দারুণ লড়াই করে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে দ্বিতীয় ম্যাচে উল্টো চিত্র দেখলো রাহবার খানের দল। মালদ্বীপের কাছে ৬-১ বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। 

থাইল্যান্ডের ব্যাংককে ননতাবুরি স্টেডিয়ামে  শুক্রবার ম্যাচের শুরু থেকেই ছিল মালদ্বীপের আধিপত্য। ৪-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে বাংলাদেশ এক গোল করে। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুটি গোল হজম করে। কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও হারের ব্যবধান আর কমাতে পারেনি রাহবাররা।

পুরুষ দল দুই ম্যাচ খেলে এখনও জয় পায়নি। তবে নারী দল প্রথম ম্যাচেই জিতেছে। ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে। অধিনায়ক সাবিনা খাতুন দুটি ও সুমাইয়া এক গোল করেন। আগামীকাল বাংলাদেশ নারী ফুটসাল দল ভুটানের মুখোমুখি হবে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের