সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, নজরে কম্বোডিয়া বা তিমুর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৬

এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় এই অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির কো-চেয়ারম্যান ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সিঙ্গাপুর সফরের আগে কন্ডিশনিং ক্যাম্প ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ হিসেবে র‍্যাংকিংয়ের ১৭৯তম স্থানে থাকা কম্বোডিয়া অথবা ১৯৮তম স্থানে থাকা তিমুর লেসতের নাম ভাবা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এই দুই দলের একটিকে নিশ্চিত করা হবে। ম্যাচটি হবে সিলেটে। এরপর ২৮ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। 

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার পর থেকেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার দাবি উঠছিল। তবে বাফুফে এবারও প্রায় সমমানের বা নিচের সারির দলের বিপক্ষেই প্রীতি ম্যাচ আয়োজন করছে। 

যথারীতি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনেই ২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তবে কাবরেরার কোচিং নিয়ে খোদ সমর্থকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এমনকি অধিনায়ক জামাল ভূঁইয়াও পরোক্ষভাবে আরও উঁচু মানের কোচ আনার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত দিয়েছেন। বাফুফে সূত্র জানিয়েছে, কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। সিঙ্গাপুর ম্যাচটিই হবে তার শেষ পরীক্ষা।

সভা শেষে ইমরুল হাসান জানান, কোচ নিয়ে আপাতত ৩১ মার্চ পর্যন্ত দেখা হবে। এরপর সমর্থকরা ভালো কিছু (নতুন কোচ) দেখতে পাবেন বলেও আশাবাদ জানান তিনি। 

উল্লেখ্য, বাফুফে সভাপতি ও জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল অসুস্থতার কারণে আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে সহ-সভাপতি ইমরুল হাসান সভার কার্যপরিচালনা করেন। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
চাকরির প্রলোভনে কম্বোডিয়ার সাইবার প্রতারণা-চক্রে বাংলাদেশিরা
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার
বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমলো, সুযোগ নিলো ভিয়েতনাম-কম্বোডিয়া 
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু