বার্সার জয়ের রথ থামাল সোসিয়েদাদ, ক্লাসিকোর পর প্রথম হার 

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

গোলের জন্য একের পর এক আক্রমণ, একের পর এক অন-টার্গেট শট— কিন্তু ভাগ্য যেন বার্সেলোনার সঙ্গে আড়ি পেতেছিল। গোলপোস্ট একাই বাধা হয়ে দাঁড়িয়েছে পাঁচবার, আর সোসিয়েদাদ গোলরক্ষক ছিলেন অতন্দ্র প্রহরীর মতো অনড়। এর ফলে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলের তিক্ত হার নিয়ে মাঠ ছাড়তে হলো কাতালান জায়ান্টদের। 

লা লিগায় টানা ৯টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১টি জয়ের পর হারের স্বাদ পেল বার্সেলোনা। গত অক্টোবরের ‘এল ক্লাসিকোর’ পর এটিই লিগে তাদের প্রথম হার। সব মিলিয়ে আসরে এটি বার্সার তৃতীয় পরাজয়। 

নিজেদের মাঠে ৩২ মিনিটেই লিড নেয় স্বাগতিক সোসিয়েদাদ। গেদেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মিকেল ওয়ারজাবাল। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ এলেও দানি অলমো এবং রবার্ট লেভানডোভস্কির শট পোস্টে লেগে ফিরে আসে। 

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অবশেষে ৭০ মিনিটে কাঙ্ক্ষিত সমতা আসে। লামিন ইয়ামালের ক্রসে দারুণ হেডে গোল করেন মার্কাস রাশফোর্ড। তবে সমতার স্বস্তি স্থায়ী হয়নি এক মিনিটও। পরের মিনিটেই কার্লোস সোলেরের আক্রমণ ঠেকাতে গিয়ে তালগোল পাকান বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। সোলেরের কাট-ব্যাক থেকে বল জালে পাঠিয়ে সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গেদেস। 

ম্যাচের শেষ দিকে সোসিয়েদাদ একজন কম নিয়ে খেললেও বার্সেলোনা সেই সুযোগ কাজে লাগিয়ে হার এড়াতে পারেনি।

এই হারের পরও ২০ ম্যাচে ১৬ জয়, এক ড্র ও তিন হারে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ানোর বড় সুযোগ হারাল তারা। বর্তমানে এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। অন্যদিকে, ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে উঠে এল রিয়াল সোসিয়েদাদ। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু