রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 

স্পোর্টস ডেস্ক 
১৮ জুলাই ২০২৬, ০৫:৪২আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২

নিউ ইয়র্কের রকেফেলার সেন্টারে একটি দোকানের সামনে দিয়ে হাঁটছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। পাশে ছিলেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর দেকো। এল পার্তিদাসো দে কোপের এক সাংবাদিক হঠাৎ মাইক বাড়িয়ে দিলেন। আর সেই মুহূর্তে বলা কয়েকটি কথা এখন বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় তুলেছে ফুটবল দুনিয়ায়। 

লাপোর্তার মতে, স্পেন জিতবে। তিনি বলেন, “আমাদের ভালো দল আছে। রেফারি যদি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন, তাহলে স্পেনের জেতার সম্ভাবনা বেশি থাকবে।” 

লাপোর্তার মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনেকে এটাকে রেফারিং নিরপেক্ষতার দাবি হিসেবে ব্যাখ্যা করেছেন, কেউ কেউ আবার এটাকে আর্জেন্টিনার বিরুদ্ধে পরোক্ষ অভিযোগ হিসেবে পড়েছেন।

তবে বার্সা টাইমস স্পষ্ট করে জানিয়েছে যে এটি একটি অনুবাদ জনিত বিভ্রান্তি। লাপোর্তা মূল স্প্যানিশে বলেছেন ‘el árbitro se impone’, যার অর্থ ‘রেফারি যদি ম্যাচে নিজেকে প্রতিষ্ঠিত করেন’, অর্থাৎ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন, খেলোয়াড়দের শৃঙ্খলায় রাখেন। এটা ‘রেফারি নিরপেক্ষ হলে’ এই অর্থে নয়, দুটো ভিন্ন ধারণা।

লাপোর্তা আরও বলেছেন, “আর্জেন্টিনা বেশি আক্রমণাত্মক, আর স্পেন দলগতভাবে বেশি খেলে, বার্সার স্টাইলে। আর বার্সাই সেরা, এটা সবাই স্বীকার করে।” 

‘মেসি অতীত, ইয়ামাল ভবিষ্যৎ’ 

লাপোর্তা মেসির প্রশংসা করলেও তাকে ‘অতীত’ আর লামিন ইয়ামালকে ‘ভবিষ্যৎ’ বলে অভিহিত করেছেন। মেসি একসময় বার্সেলোনার হয়েই খেলতেন, আর ইয়ামাল এখন ক্লাবের সবচেয়ে উজ্জ্বল তারকা— লাপোর্তার এই মন্তব্যে তাই ব্যক্তিগত আবেগও মিশে আছে।

স্পেনের স্কোয়াডে বার্সেলোনার আট জন খেলোয়াড় আছেন। লাপোর্তার কাছে এই ফাইনাল তাই কেবল জাতীয় দলের জয়ের প্রত্যাশা নয়, বার্সেলোনার ফুটবল দর্শনের বিশ্বমঞ্চে প্রদর্শনী। 

ফাইনালের রেফারি: স্লোভেনিয়ার ভিনচিচ

লাপোর্তার মন্তব্যের প্রেক্ষাপটে ফাইনালের রেফারির নামটা হঠাৎ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিফা আনুষ্ঠানিকভাবে স্লোভেনিয়ার ৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচকে ফাইনালের রেফারি হিসেবে নিশ্চিত করেছে। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ, এই আসরে এটি তার চতুর্থ ম্যাচ পরিচালনা। উল্লেখ্য, তিনি আগে যে পাঁচটি ম্যাচে স্পেনের রেফারি ছিলেন, সেগুলোর একটিতেও স্পেন হারেনি। 

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের স্মৃতি বলতে ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে সেই ঐতিহাসিক অঘটনের ম্যাচটি। 

আর্জেন্টিনা শিবিরের প্রতিক্রিয়া 

লাপোর্তার মন্তব্যে আর্জেন্টিনা শিবির থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে এই বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে বেশ কিছু বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ছিল আগে থেকেই। লিওনেল মেসি ও তার সতীর্থরা পুরো টুর্নামেন্টে বেশ কিছু অনুকূল রেফারিং সিদ্ধান্ত পেয়েছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। 

/এসটি/  
সম্পর্কিত
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
বিশ্বকাপ ফাইনালের পরই কি বিদায় নেবেন স্ক্যালোনি? 
সর্বশেষ খবর
আজ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হবে? 
আজ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হবে? 
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে