ভুটানের সেরা খেলোয়াড়কে নিয়েছে ফর্টিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

এবার বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্বে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে ফর্টিস এফসি। ১৮ পয়েন্ট দুই দলেরই। বিরতির পর নিজেদের আরও শক্তিশালী করতে আবারও তিন বিদেশি খেলোয়াড় নিতে যাচ্ছে করপোরেট দলটি। এর মধ্যে ভুটান লিগের সেরা খেলোয়াড় দায়া টিশেরিংকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। 

২৮ বছর বয়সী টিশেরিং ভুটান লিগে থিম্পু সিটির হয়ে সবশেষ ১৬ গোল করে লিগ সেরা হয়েছেন। লেফট উইঙ্গার পজিশনে নিজ দেশে আলো ছড়িয়ে এবার বাংলাদেশের মাঠ মাতানোর অপেক্ষা। 

ভুটানের খেলোয়াড় দলভুক্ত করা নিয়ে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন,  ‘আমাদের স্হানীয় খেলোয়াড় সাগর হঠাৎ চোট পাওয়ায় টিশেরিংকে নিতে হয়েছে। ও এবার ভুটান লিগে ভালো পারফরম্যান্স করেছে, সেরা খেলোয়াড়ও হয়েছে। তাই ওর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

কয়েক দিনের মধ্যে ভুটানের ফরোয়ার্ডের দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া ক্লাবটি একজন স্ট্রাইকারসহ আরও দুজন বিদেশি খেলোয়াড় নিতে পারে।

লিগে কয়েক দিনের বিরতির পর শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়বে দলটি। এদিকে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞা থাকায় দলবদলে অংশ নিতে পারছে না। এছাড়া অন্য দলগুলো কিছু খেলোয়াড় পরিবর্তন করছে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী