রিয়ালের গোল উৎসব, শেষ ষোলোয় আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪

চ্যাম্পিয়ন্স লিগে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়ায় মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 

এটি ছিল নতুন কোচ আরবেলোয়ার অধীনে দলটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা পাঁচ মিনিটের মধ্যেই প্রথম গোলের দেখা পায়। জাল কাঁপান মোনাকোরই সাবেক খেলোয়াড় এমবাপ্পে। 

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাও এমবাপে। ২৬ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করে টুর্নামেন্টে নিজের ১১তম গোলটি করেন তিনি। 

৫১ মিনিটে তৃতীয় গোল যোগ করে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলটি করেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন মাস্তান্তুওনো। এরপর চতুর্থ গোলেও ভূমিকা রাখেন ভিনিসিয়ুস। তার নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সাবেক ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার থিলো কেহরার। তার পর পঞ্চম গোলটি করেছেন ভিনিসিয়ুস।

এর পর ৭২ মিনিটে একটি গোল শোধ দেয় মোনাকো। তাতেও লাভ হয়নি যদিও। ৮০ মিনিটে স্কোর ৬-১ করেন বেলিংহ্যাম। 

এই জয়ে সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। ২৮ জানুয়ারি বেনফিকার মাঠে ইতিবাচক ফল পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের। আর্সেনাল অবশ্য ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। গাব্রিয়েল জেসুস জোড়া গোল করেছেন। একটি করেছেন ভিক্টর গিওকোরেস।

জেসুসের জোড়ায় শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল। অপর দিকে, চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অন্যতম বড় অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। বোডো/গ্লিমটের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। এরপর আর ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি সিটি। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে জিততেই হবে তাদের। তাহলেই সেরা আটে জায়গা নিশ্চিত হবে। অন্যদিকে, এই জয়ে প্লে-অফ পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল গ্লিমট।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী