সাফে সাফল্যের পর সাবিনাকে নিয়ে গর্বিত বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লিগ পর্বে শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। মেয়েদের এমন সাফল্যে খুশি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ম্যাচ জেতার পর রবিবার বিকালে বাফুফের ফেসবুক পেজে নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন তাবিথ।

‎সাবিনা খাতুনের নেতৃত্বে ২০২২ সালে প্রথম মেয়েদের সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর ২০২৪ সালেও শ্রেষ্ঠত্ব ধরে রাখে। এবার ফুটসালেও বাংলাদেশ নারী দলকে প্রথম শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন সাবিনা। পারফরম্যান্সও ছিল আশাজাগানিয়া। করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ গোল। তাই চ্যাম্পিয়ন বাংলাদেশকে অভিনন্দন জানানোর পাশাপাশি অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করেছেন বাফুফে সভাপতি, ‘দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য আরও বিস্তৃত করে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে বিশেষভাবে অভিনন্দন। বাংলাদেশের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে (ফুটবল ও ফুটসাল) দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনাকে নিয়ে আমরা গর্বিত।’

‎২০১৮ সালে ফুটসালে বাংলাদেশের মেয়েদের পথচলা শুরু। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর এর কার্যক্রম বন্ধ ছিল অনেক দিন। এরপর গত বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন শুরু করে। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশে ও দেশের বাইরে অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে এই চ্যাম্পিয়ন দল। ইরানি কোচ খোদারাহেমিকে এনে দায়িত্ব দেওয়া হয়। সঙ্গে ছিলেন দুজন সহকারি ইরানিও।

যদিও মেয়েদের মতো ছেলেরা ভালো খেলতে পারেনি। তবু বাফুফে সভাপতি ছেলেদের পারফরম্যান্স নিয়ে সন্তষ্ট, ‘বাংলাদেশ ইতিবাচকভাবে তাদের ফুটসাল যাত্রা শুরু করেছে। আমাদের পুরুষ ও নারী দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমাদের দেশে প্রতিভা এবং জয়ের মানসিকতা রয়েছে।’

এদিকে, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে প্রথম সাফ ফুটসাল জয় নিয়ে মাতসুসিমা সুমাইয়া ফেসবুকে ভিডিও পোস্ট করে বলেছেন, ‘মালদ্বীপের বিপক্ষে আজ আমাদের শেষ ম্যাচ ছিল। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সাফকে ধন্যবাদ। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ছিল চমৎকার। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি, যাদের বিপক্ষে খেলতে পেরে আনন্দিত। আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ জিতেছি। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও এবং সমর্থক, যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
‘এই হার আমাদের প্রাপ্য ছিল না’, কোচ পিটার বাটলার 
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু