শেষ ষোলোতে লিভারপুল, বার্সা, সিটি

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৭

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। তবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং রেকর্ড ১৫বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ শীর্ষ আটে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল অ্যানফিল্ডে লিগ পর্বের অষ্টম ও শেষ ম্যাচে কারাবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ে ৩৬ দলের টেবিলে তৃতীয় স্থানে শেষ করেছে তারা। এর আগে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শেষ ষোলো নিশ্চিত করেছিল।

লিভারপুলের সঙ্গে শেষ ষোলোতে উঠেছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটিও।

অন্যদিকে, নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করায় নকআউট প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। যেমনটা তারা গত মৌসুমেও করেছিল।

সাবেক কোচ হোসে মরিনহোর বেনফিকার মাঠে ৪-২ গোলের নাটকীয় হারে সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯৮তম মিনিটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের গোলে শেষ প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা।

২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে গ্যালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থান নিশ্চিত করেছে। গোল করেছেন আর্লিং হাল্যান্ড ও রায়ান শেরকি।

শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা। গত মৌসুমের সেমিফাইনালিস্ট বার্সেলোনা পিছিয়ে পড়েও ন্যু ক্যাম্পে এফসি কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে শেষ করেছে। ম্যাচের চতুর্থ মিনিটে ১৭ বছর বয়সী ভিক্টর দাদাসনের গোলে চমকে দিয়েছিল কোপেনহেগেন। বিরতির পর রবের্ত লেভানডোভস্কি সমতা ফেরান। পরে লামিনে ইয়ামালের দিক বদলে যাওয়া শট, ৬৯ মিনিটে রাফিনহার পেনাল্টি এবং শেষদিকে মার্কাস রাশফোর্ডের ফ্রি-কিকে জয় নিশ্চিত হয় বার্সার।

অপর দিকে, বেনফিকার বিপক্ষে শুরুটা দারুণ করেছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পের হেডে লিড নেয় তারা। কিন্তু বিরতির আগে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ভাঙ্গেলিস পাভলিদিসের পেনাল্টিতে ম্যাচে ফেরে বেনফিকা। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল করেন শেলদেরুপ। এরপর এমবাপ্পে আবার একটি গোল শোধ দিলেও লাভ হয়নি। উল্টো ইনজুরি টাইমে রাউল আসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনে পরিণত হয় রিয়াল। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে গোলরক্ষক ত্রুবিনের হেডে নাটকীয় জয় নিশ্চিত করে বেনফিকা।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের