ক্ষোভে সৌদিতে ম্যাচ বয়কট করেছেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭

হঠাৎ করেই আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। তাও আবার বয়কট ইস্যুতে! সৌদি প্রো লিগে সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে আল নাসর। কিন্তু দলটির স্কোয়াডে ছিলেন না পর্তুগিজ তারকা। 

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর অধীনে থাকা অন্যান্য ক্লাবগুলোর তুলনায় আল নাসরে ট্রান্সফার কার্যক্রম কম হওয়ায় মোটেও খুশি নন তিনি। সেই অসন্তোষ থেকেই ম্যাচটি বয়কট করেছেন তিনি। 

রোনালদো চোটে ছিলেন না কিংবা কোচ হোর্হে জেসুসের সঙ্গেও কোনও দ্বন্দ্বে জড়াননি। বরং পিআইএফের প্রতি ব্যক্তিগত হতাশা থেকেই ৪০ বছর বয়সী এই তারকা নিজেকে সরিয়ে নেন। 

সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ম্যাচের একমাত্র গোলটি করেছেন। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর।

২০২৩ সালে রিয়াদভিত্তিক ক্লাবটিতে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে ৯৫ ম্যাচে ৯১ গোল করেছেন পর্তুগিজ রোনালদো। শিরোপা দৌড়ে শক্তিশালী খেলোয়াড় দলে ভেড়াতে ব্যর্থ হওয়ায় মোটেও সন্তুষ্ট নন তিনি। 

অথচ ট্রান্সফার বাজারে আল হিলাল বেশ সক্রিয়। ইএসপিএনের তথ্যমতে, তারা আল ইত্তিহাদ থেকে ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজেমাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে।

চলতি জানুয়ারিতে আল নাসর শুধু ইরাকের অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার হায়দার আবদুলকারিমকে দলে নিয়েছে। তবে এখনও ক্লাবটির হয়ে অভিষেক হয়নি তার।

অন্যদিকে আল হিলাল ইতোমধ্যে স্তাদ রেনে থেকে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড মোহামেদ মেইতে, ফিওরেন্তিনা থেকে সাবেক আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারি এবং সৌদি ফুটবলার মুরাদ আল হাওসাউই ও সুলতান মানদাশকে দলে নিয়েছে। বেনজেমা যোগ দিলে সেটি হবে তাদের ট্রান্সফার উইন্ডোর পঞ্চম বড় খেলোয়াড়।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর