টানা দ্বিতীয় ম্যাচ বয়কট রোনালদোর, সৌদি প্রো লিগের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮

সৌদি প্রো লিগে বিরোধের জেরে আল নাসরের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে খেলতে নামেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা। এর আগে সোমবার আল রিয়াদের বিপক্ষে আল নাসরের জয়ের দিনও তাকে দেখা যায়নি।

বয়কটের কারণ হচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। 

ইএসপিএনকে একাধিক সূত্র জানিয়েছে, সৌদি প্রো লিগ ক্লাবটির ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়ে পিআইএফ থেকে কোনও নিশ্চয়তা না পাওয়ায় শুক্রবারের ম্যাচটিও বয়কটের পরিকল্পনা করেন। যদিও আল নাসর কর্তৃপক্ষ আশা করেছিল, তিনি ম্যাচে অংশ নেবেন।

জানুয়ারির দলবদলের সময় আল নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল—যাদের ৭৫ শতাংশ মালিকানাও পিআইএফের হাতে—আল ইত্তিহাদ থেকে রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে দলে ভেড়ায়। বিষয়টি রোনালদোর অসন্তোষ আরও বাড়িয়েছে বলে জানা গেছে।

রোনালদো দ্বিতীয় ম্যাচে না খেললেও আল নাসর ২-০ গোলে জয় পেয়েছে। এই জয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তারা শীর্ষে থাকা আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। এ সময় ম্যাচ চলাকালে সপ্তম মিনিটে দর্শকরা রোনালদোর প্রতি সংহতি জানিয়ে তার নাম ও জার্সি নম্বর সাত লেখা হলুদ প্ল্যাকার্ডও তুলে ধরেন।

অবশ্য রোনালদো বিদ্রোহ করলেও এক বিবৃতিতে তাকে সতর্ক করেছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, কোনও খেলোয়াড় নিজের দলের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে পারেন না।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর