ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সার ওপর চাপ বাড়ালো রিয়াল 

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১

লা লিগায় মৌসুমে নিজের ২৩তম গোল করে রিয়াল মাদ্রিদকে টানা সপ্তম জয় এনে দিতে অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়েছে লস ব্লাঙ্কোস। 

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে শুরুতে এগিয়ে দেন আলভারো কারেরাস। তার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিচু ক্রসে দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। 

তারও আগে ভ্যালেন্সিয়ার গোছানো রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল মাদ্রিদ। শেষ পর্যন্ত সেই দৃশ্যপটের বদল হয়েছে দ্বিতীয়ার্ধে কারেরাসের কল্যাণে। 

নিষিদ্ধ ভিনিসিয়ুস জুনিয়র ও চোটে থাকা জুড বেলিংহ্যামকে ছাড়াই এদিন একাদশ সাজান আলভারো আরবেলোয়া। ম্যাচের শুরুতে বলের দখল বেশি থাকলেও ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির তেমন পরীক্ষা নিতে পারেনি মাদ্রিদ। পরে অবশ্য ধীরে ধীরে আক্রমণের ধার বাড়ে তাদের। 

প্রথমার্ধে ভ্যালেন্সিয়ারও সেরা সুযোগটি আসে আরনাউত ডানজুমার পায় থেকে। কিন্তু তার বাঁ পায়ের শট রাউল আসেনসিওর গায়ে লেগে চলে যায় বাইরে। 

অপর দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিকে লিভারপুলের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে জিতেছে ম্যানচেস্টার সিটি। ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টার সিটিকে জয় এনে দেন আর্লিং হাল্যান্ড। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে টিকে থাকলো পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদে ব্যবধান কমে দাঁড়িয়েছে ছয় পয়েন্টে। লিগে এখনও বাকি ১৩ ম্যাচ।

ম্যাচের ৭৪ মিনিটে শুরুতে এগিয়ে গিয়েছিল লিভারপুল। গোল করেন ডমিনিক সবোস্লাই। ১০ মিনিট পর বের্নার্দো সিলভার গোলে সমতা ফেরায় সিটি। এরপর যোগ করা সময়ে নাটকীয় মোড় নেয় ম্যাচ। লিভারপুল গোলরক্ষক অ্যালিসনের সঙ্গে সংঘর্ষে বক্সের ভেতরে পড়ে যান নুনেস। রেফারি ক্রেইগ পসন সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি হাল্যান্ড। 

 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি