আর্সেনাল পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে আশা দেখছে সিটি

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯

প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট খুইয়েছে তারা। মাঠ ছেড়েছে ১-১ গোলের স্কোর নিয়ে। আর্সেনাল পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি।

ঘণ্টা পার হওয়ার পর ৬১ মিনিটে ননি মাদুয়েকের হেডে এগিয়ে যায় লিগ টেবিলের শীর্ষ দল আর্সেনাল। তবে ম্যাচজুড়ে লড়াকু পারফরম্যান্সের পুরস্কার পায় ব্রেন্টফোর্ড। দশ মিনিট পরই কিন লুইস-পটারের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

এখন টেবিলের শীর্ষে আর্সেনালের লিড চার পয়েন্টের। ২২ বছর পর প্রথম লিগ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তারা এগোলেও বাকি ১২ ম্যাচের একটিতে তাদের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে হবে। এই ম্যাচটাই শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

ম্যাচে প্রথমার্ধের সেরা সুযোগটি আসে ব্রেন্টফোর্ডের। শক্তিশালী হেডে গোলের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ইগর থিয়াগো। কিন্তু সাবেক ক্লাবের বিপক্ষে দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন গোলরক্ষক ডেভিড রায়া।

দ্বিতীয়ার্ধে লিড নেওয়ার পর খেলা নিয়ন্ত্রণে রেখে সময় ক্ষেপণের নষ্ট করার দিকেই বেশি মনোযোগী ছিল আর্সেনাল। যা উল্টো ফল বয়ে আনে। আত্মবিশ্বাস ফিরে পেয়ে আক্রমণের ধার বাড়ায় ব্রেন্টফোর্ড। তাতে সাফল্যও আসে। 

তবে শেষ ২০ মিনিটে জয় পাওয়ার সম্ভাবনা ছিল ব্রেন্টফোর্ডেরই। কিন্তু থিয়াগোকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে ক্রিস্তিয়ান মস্কুয়েরার শেষ মুহূর্তের ট্যাকল। তাছাড়া যোগ করা সময়ে মৌসুমে নিজের ১৮তম প্রিমিয়ার লিগ গোলের সুযোগ পেয়েও সেটা অল্পের জন্য ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি