সকালে চ্যাম্পিয়ন হয়ে রাতে ট্রফি পেল ঋতুপর্ণা-আলপিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৫

নারী ফুটবল লিগ আজ (শুক্রবার) সকালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টারস। তবে, সকালে চ্যাম্পিয়ন হলেও ঋতুপর্ণা-আলপিরা ট্রফি পেয়েছে রাতে!

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ হওয়া লিগে সেরা ফুটবলার হয়েছেন রানার্সআপ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শামসুন্নাহার জুনিয়র। তিনি ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে ম্যাচ সেরা হয়েছেন।

জাতীয় দলের গোলকিপার রুপনা চাকমা লিগ সেরা হয়েছেন। চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস সবচেয়ে কম গোল হজম করেছে। এই কৃতিত্বের জন্য রুপনা সেরা গোলকিপারের স্বীকৃতি পেয়েছেন।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় আলপি আক্তার লিগেও স্বীকৃতি পেয়েছেন। আলপি এবার ঘরোয়া লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রাজশাহী স্টারসের জার্সিতে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি।

সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপার দু’জনই ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন। চ্যাম্পিয়ন দল সাড়ে চার লাখ ও রানার্সআপ পেয়েছে আড়াই লাখ টাকা করে। লিগে অংশগ্রহণ করা প্রতিটি দলও পেয়েছে অংশগ্রহণ ফি।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের