ফিফা থেকে সুখবর পেলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯

গত ২০২২-২৩ মৌসুমে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে ফিফা থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল মোহামেডান। অবশেষে সেটি তুলে নেওয়া হয়েছে। 

আগে ফিফার চিঠি অনুসারে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি মিডফিল্ডার মেইসাম। তাই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যা আগামী টানা তিনটি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর থাকার কথা ছিল।

এখন ইরানি ফুটবলারকে ৫ কিস্তিতে ৪৫ হাজার ডলারের মতো দিতে হচ্ছে। এরই মধ্যে এক কিস্তি দেওয়া হয়েছে। তাই ফিফা থেকে নিষেধাজ্ঞাও উঠে গেছে। 

মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার চিঠি এসেছে। ইরানি ফুটবলারের সঙ্গে সমস্যার সমাধান হয়েছে। ৫ কিস্তিতে টাকা দেওয়া হচ্ছে। তবে সামনে কী হবে জানি না। এখনও দেশি-বিদেশি খেলোয়াড় ও কোচদের বেতন বাকি আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের