ইন্টার মিলানকে হারিয়ে নরওয়ের অখ্যাত ক্লাবের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩

কে ভেবেছিল অখ্যাত এক ক্লাবের কাছে টানা দুই পর্বে হারতে হবে ইন্টার মিলানকে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সেরা চমক হিসেবে নাম লেখা থাকবে নরওয়ের অখ্যাত ক্লাব বোদো/গ্লিমটের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সান সিরোতে গত মৌসুমের রানার্সআপ ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোয় উঠেছে দলটি।

প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল ইন্টার। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে বোদো/গ্লিমট। ১৯৮৭-৮৮ মৌসুমে লিলেস্ট্রোমের পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নকআউট পর্ব পেরোনো প্রথম নরওয়েজিয়ান দল এখন তারা।

ঘরের মাঠ সান সিরোতে ইন্টার প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও গোল করতে পারেনি। একের পর এক আক্রমণ চালালেও গোলকিপার নিকিতা হাইকিনের দৃঢ়তায় বারবার ব্যর্থ হতে হয়। ফেদেরিকো দিমারকো ও দাভিদে ফ্রাত্তেসির শট দারুণভাবে ফিরিয়ে দেন তিনি।

বিরতির পর নরওয়ের ক্লাবটি দাপট দেখাতে শুরু করে। ৫৮ মিনিটে জেন্স পেটার হাউগের গোলে এগিয়ে যায় বোদো/গ্লিমট। ওলে দিদরিক ব্লমবার্গের শট ইয়ান সোমার ঠেকালেও ফিরতি বলে ভলিতে জাল খুঁজে নেন হাউগে। এটি ছিল এ মৌসুমে তার ষষ্ঠ গোল। এক মৌসুমে কোনও নরওয়েজিয়ান ক্লাবের হয়ে সর্বোচ্চ।

৭২ মিনিটে হাউগের পাস থেকে ব্যবধান বাড়ান হাকন এভিয়েন। চার মিনিট পর আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ দিলে ইন্টার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে বাকি সময় নরওয়ের ক্লাবটি লিড ধরে রাখলে হার নিশ্চিত হয় ইতালির ক্লাবটির।

শেষ ষোলোয় বোদো/গ্লিমটের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি কিংবা স্পোর্টিং লিসবন।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি