ভালভারদের হ্যাটট্রিক, রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি সিটি

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১১:০৬আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১:০৬

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অভিযান ধরে রাখতে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোয় প্রথম লেগে ফেডেরিকো ভালভারদের হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। 

ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সিটির রক্ষণভাগকে বারবার ভুগিয়েছেন ভালভারদে। আক্রমণে কিছুটা হুমকি তৈরি করলেও রক্ষণে বারবার দুর্বলতা দেখিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। 

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। দীর্ঘদিনের চোটে অনুপস্থিত রদ্রিগোও। তবু আক্রমণে যথেষ্ট সামর্থ্য ছিল রিয়ালের।

ম্যাচের শুরুটা অবশ্য ভালোই করেছিল ইংলিশ দলটি। শুরুতে কয়েকবার আক্রমণে উঠে রিয়ালকে কিছুটা চাপে ফেলতে পেরেছিল। কিন্তু ২০ মিনিটে হঠাৎ করেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

সহজ এক গোল থেকেই এগিয়ে যায় রিয়াল। গোলরক্ষক থিবো কুর্তোয়ার দীর্ঘ পাস নিকো ও রেইলির পেছনে গিয়ে পড়ে। তার পর দৌড়ে প্রতিপক্ষ গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে কাটিয়ে দুরূহ কোণ থেকে বল জালে জড়ান ভালভারদে।

এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। ডি-বক্সে বল পেয়ে নিচু শটে আবারও দোন্নারুম্মাকে পরাস্ত করেন তিনি। এরপর প্রথমার্ধে ৪২ মিনিটে দুর্দান্ত স্টাইলে পূরণ করেন নিজের হ্যাটট্রিক। 

ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর আরও বিপদে পড়তে বসেছিল সিটি। দোন্নারুম্মা বক্সের ভেতরে ভিনিসিয়ুসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। নিজেই স্পট-কিক নিতে এগিয়ে আসেন ভিনিসিয়ুস। কিন্তু অনেকটাই নির্ভার ভঙ্গিতে নেওয়া শট ঠেকিয়ে দেন অভিজ্ঞ দোন্নারুম্মা।

অন্য ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই চেলসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে। লেভারকুসেনের সঙ্গে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। তবে রূপকথার অভিযান এখনও ধরে রেখেছে বোদো গ্লিমট। স্পোর্তিং সিপিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে প্রথম লেগে এগিয়ে গেছে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী