বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের পর ইরান, ‘কেউ আমাদের বাদ দিতে পারবে না’

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১১:২২আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:২৪

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইরানের অংশগ্রহণ নিয়ে কথার খেলা জমে উঠেছে। চলছে পাল্টাপাল্টি বক্তব্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরানকে‘স্বাগতম’। পাশাপাশি তাদের সতর্ক করে, নিরাপত্তার কথা বিবেচনা করে টুর্নামেন্টে অংশ না নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে স্বাগতম। তবে তাদের নিজের জীবন ও নিরাপত্তার স্বার্থে সেখানে থাকা উপযুক্ত হবে বলে আমি মনে করি না। বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

বৃহস্পতিবার পরে ট্রাম্পের ওই পোস্টের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানায় ইরানের জাতীয় দলও। তারা বলেছে, কোনও ব্যক্তি এককভাবে কোনও দেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। পাশাপাশি ইঙ্গিত দেয়, এই গ্রীষ্মে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। বিবৃতিতে তারা জানায়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক ইভেন্ট, যার আয়োজক ফিফা, কোনও একক দেশ নয়। ইরানের সাহসী খেলোয়াড়দের ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ জয় অর্জনের মধ্য দিয়ে ইরানের জাতীয় দল এই বড় টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দলগুলোর একটি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিশ্চিতভাবেই কেউ ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। বরং বাদ পড়ার ঝুঁকিতে থাকতে পারে সেই দেশ, যারা শুধু স্বাগতিক হওয়ার তকমা বহন করে, কিন্তু বৈশ্বিক এই আয়োজনের অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখে না।’

৪৮ দলের এই টুর্নামেন্টে ইরান রয়েছে। সূচি অনুযায়ী, ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে মিসরের বিপক্ষে।

এর আগে বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পরবর্তী পরিস্থিতিতে ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের পক্ষে সম্ভব নয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে কোনওভাবেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে নিহত হন তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে শুরু হয় সংঘাত।

 

/এফআইআর/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি