ভারতের গোয়ায় মেয়েদের সাফে এবার ঋতুপর্ণাদের পরীক্ষা 

স্পোর্টস ডেস্ক 
১৩ মার্চ ২০২৬, ২০:১৫আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২০:২৮

নেপালের কাঠমান্ডুর পর চলতি বছর মেয়েদের সাফ হতে যাচ্ছে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে লিখেছেন, ‘সাফভুক্ত সাত সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন সাবিনা-ঋতুপর্ণারা। ২০২২ সালেও দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই আবারও নেপালকে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামতে হবে ঋতুপর্ণাদের।

গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে