জামাল ভূঁইয়া বলেছেন, ভিয়েতনাম ম্যাচ কঠিন হবে  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২১:০৬আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২১:০৬

২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে জামাল ভূঁইয়ারা। সোমবার ছিল খেলোয়াড়দের রিপোর্টিং। গুলশানের একটি হোটেলে কোচ হাভিয়ের কাবরেরার কাছে নিজেদের উপস্থিতির জানান দিয়েছেন জামাল-মিতুলরা।

সেখানে সাংবাদিকদের জামাল বলেছেন, ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। বাংলাদেশ অধিনায়কের মতে, ‘আমরা চার মাস পর আবার ক্যাম্প করছি, তাই এটা ভালো লাগছে। একটু বেশি সময় গেছে, সো ফাইনালি উই আর হেয়ার। আমার মনে হয় ভিয়েতনাম ম্যাচ... এটা কঠিন হবে সিঙ্গাপুরের চেয়েও। এটা আমার ব্যক্তিগত মত। তবে ভালো প্রস্তুতি ম্যাচ হবে। কারণ, আমরা যদি একটা ভালো ম্যাচ খেলতে পারি ভিয়েতনামের সাথে, তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা কিছুটা সহজ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট চাই। তার আগে ভিয়েতনামের বিপক্ষে ভালো ফল দরকার।’

হাভিয়ের কাবরেরা গোলকিপার ইসহাক আকন্দ নতুন সুযোগ পেয়েছেন। ডিফেন্ডার বিশ্বনাথও অনেক দিন পর ফিরলেন। জামাল তাদের নিয়ে বলেছেন, ‘ইসহাক অনেক রোমাঞ্চিত। আর ও আসলে ভালো পারফর্ম করছে। বিশ্বনাথ অনেক দিন পর ফেরায় ভালো লাগছে। আমি খুশি অনেক, ও ভালো করবে।’

গোলকিপিং কোচ হয়ে আশরাফুল ইসলাম রানা দলের সঙ্গে প্রথম যোগ দিয়েছেন। তার ডাক পাওয়াকে ইতিবাচক দেখছেন জামাল ভূঁইয়া।  

কার্ড সমস্যার কারণে রাকিব হোসেন এবং তপু বর্মণ স্কোয়াডে নেই। জামাল বলেছেন, ‘তাদেরকে অবশ্যই মিস করবো। দুইজন টিমের জন্য বড় প্রোফাইল। রাকিব অনেক মানে, সম্ভবত দক্ষিণ এশিয়ার; হতে পারে এশিয়ার অন্যতম দ্রুতগতির খেলোয়াড়। তাই আমরা দুজনকেই মিস করবো। এটা দুর্ভাগ্যজনক, দুইজন কার্ড পেয়েছে। তাই তারা পরের ম্যাচ খেলতে পারবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী