বাদ পড়ে বিশ্বকাপে খেলার আশায় নেইমার

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৯:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:৫৩

চলতি মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের ব্রাজিল দলে জায়গা পাননি নেইমার। তার পরও বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়েননি সেলেসাও তারকা। তারকা ফরোয়ার্ড আশা করছেন, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন তিনি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সান্তোসের ফরোয়ার্ড নেইমার শতভাগ ফিট নন। সে কারণেই তাকে প্রীতি ম্যাচের দলে রাখা হয়নি।

সোমবার রাতে ‘কিংস লিগ ব্রাজিল’-এর একটি ম্যাচ চলাকালে সরাসরি সম্প্রচারে নিজের প্রতিক্রিয়া জানান ৩৪ বছর বয়সী নেইমার। সেখানেই তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমাকে কিছু একটা বলতেই হচ্ছে, কারণ এটা এভাবে ছেড়ে দেওয়া যায় না। অবশ্যই দলে না থাকায় আমি ভীষণ হতাশ ও দুঃখিত। কিন্তু আমার লক্ষ্য একই আছে। আর সেটা হচ্ছে প্রতিদিনের অনুশীলন, প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করা।’

তার পরেই নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জন করবো। এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি। তাই স্বপ্নটা বেঁচে আছে। আমরা একসঙ্গেই আছি।’

৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে খেলেননি।

আসন্ন বিশ্বকাপে নিজের চতুর্থ অংশগ্রহণ নিশ্চিত করতে সময়ের সঙ্গে লড়াই করছেন সাবেক পিএসজি তারকা। জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তির কোনও স্কোয়াডেই জায়গা পাননি। তবে ১৮ মে ঘোষিতব্য চূড়ান্ত বিশ্বকাপ দলে তাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ইতালিয়ান এই কোচ। সেজন্য অবশ্য নেইমারকে শতভাগ ফিট থাকা জরুরি। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী