ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১৩:৪৪আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৩:৪৬

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে হওয়ার কথা ছিল ফিনালিসিমা। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত মেসি বনাম ইয়ামালের কাঙ্ক্ষিত দ্বৈরথটি বাতিল হয়েছে। সেই বাতিল হওয়া সূচিতে অবশ্য কেউ বসে থাকছে না। পরিবর্তে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে। 

শুরুতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচটা হওয়ার কথা ছিল ২৭ মার্চ দোহায়। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের ওপর হামলার পর শুরু হওয়া সংঘাতের কারণে আয়োজকরা নতুন ভেন্যু বা সূচি খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা রবিবার জানায়, আর্জেন্টিনা তাদের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করায় ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে।

পরদিন স্পেন জানায়, তারা ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনাও জানিয়েছে, তারা গুয়াতেমালার বিপক্ষে নিজেদের বিকল্প প্রীতি ম্যাচটি খেলবে ৩১ মার্চ বুয়েনস এইরেসে।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী