গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ বাতিল, মেসিদের নতুন প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৬, ১৪:১৮আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৪:১৮

৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু আগে থেকেই গুয়াতেমালার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ নির্ধারিত থাকায় সেটি ফিফার অনুমোদন পায়নি। যে কারণে ম্যাচটা বাতিল করতে হয়েছে। তাই নতুন আরও দুটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে মেসিরা। ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসেই মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে তারা। শুক্রবার খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে স্পেনের বিপক্ষে নির্ধারিত ফিনালিসিমা বাতিল হওয়ায় নতুন সূচি সাজাতে হয়েছে কাতার বিশ্বকাপ জয়ী দলকে।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযানে নামার আগে ভক্তদের বিদায় জানাতে জাতীয় দল মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।’

একই বিষয়ে আলাদা এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ফিফা উইন্ডোর দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জাম্বিয়ার মুখোমুখি হবে। সূচি অনুযায়ী, ২৭ ও ৩১ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী