তুরস্কে কড়া নজরদারিতে অনুশীলন করেছে ইরান 

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১২:০৫আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:০৫

বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে যতই কথার চাল চলুক না কেন, প্রস্তুতির জন্য তৈরি হচ্ছে ইরান। দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলে অনুশীলন করেছে ইরানের ফুটবল দল।

ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার কাছে অবস্থিত রিসোর্ট এলাকা বেলেকে অনুশীলন সেশন করেছে তারা। অবশ্য যুদ্ধ পরিস্থিতিতে বেশ সতর্ক থাকার কৌশল নিয়েছে। ইরানের জাতীয় দল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ম্যাচগুলোর আগে যেন কোনও ধরনের মনোযোগে বিঘ্ন না ঘটে, সে জন্য গণমাধ্যমের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।

গত সপ্তাহে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের বিষয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চলছে।

বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের এই সময়ে ইরানের জাতীয় দলকে জনসমক্ষে সেভাবে আসতে দেওয়া হচ্ছে না। কারণটাও স্বাভাবিক। চলতি পরিস্থিতিতে গণমাধ্যমগুলোর বাড়তি চাপের কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা। 

এই কারণে বেলেকে খেলোয়াড় বা কোচদের সঙ্গে কোনও সাক্ষাৎকারের ব্যবস্থা রাখা হয়নি। দলের এক গণমাধ্যম প্রতিনিধি জানান, স্কোয়াডের পুরো মনোযোগ এখন ম্যাচের দিকে।

ইরান আনতালিয়ায় দুটি ম্যাচ খেলবে। একটি শুক্রবার নাইজেরিয়ার বিপক্ষে এবং অপরটি মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে। মূলত এই প্রীতি ম্যাচগুলো জর্ডানে হওয়ার কথা ছিল, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর তা তুরস্কে স্থানান্তর করা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি