জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ০৯:৫৯আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:০৯

লিওনেল মেসি মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। তবে কাল বুধবার তাকে জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশেই দেখা যাবে বলে জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচটা মাঠে গড়াবে ভোর সাড়ে ৫টায় 

বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। তাই চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে প্রীতি ম্যাচে নজর রাখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এই ম্যাচগুলো দেখেই ২৬ সদস্যের দল চূড়ান্ত করবেন তিনি। কালকের শুরুর একাদশ নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘হ্যাঁ, আমি মনে করি আগামীকাল সে শুরু থেকেই খেলবে।’

অধিনায়ক মেসি মার্চের সূচিতে কালকেই প্রথম শুরুর একাদশে খেলতে নামবেন। স্ক্যালোনি জানিয়েছেন, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে তিনি ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রেখেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথা, ‘বিশ্বকাপের ২৬ জনের তালিকার আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছি। এখন পারফরম্যান্সের ভিত্তিতে কিছু নাম বাদ দেওয়ার সময় এসেছে। এর বিকল্প নেই।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুক্রবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মৌরিতানিয়াকে (ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১৫তম) ২-১ গোলে হারিয়েছে। স্ক্যালোনির মতে, ম্যাচটি সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। তার মতে, ‘সেদিনের ম্যাচটি আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। একজন কোচ হিসেবে এগুলো লক্ষ্য করছি, পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে স্ক্যালোনি নিশ্চিত করেছিলেন, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তাকে দলে দেখতে চায় পুরো দেশ।

এ বিষয়ে কোচ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন আসে এবং উপভোগ করে। এটা হয়তো তার জন্য শেষ বিশ্বকাপ, যদিও আমি নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে সে যেন উপভোগ করে।’

১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী