জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:২০

বিশ্বকাপের আগে ঘরের মাঠে লা বোম্বোনেরায় গোল উৎসব করেছে আর্জেন্টিনা। মার্চের দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে এটাই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। যে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে নামলেও এই ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ। 

গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামার পর এদিন শুরু থেকেই খেলেছেন ইন্টার মায়ামি তারকা। ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যাতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে গোল করিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম গোল এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে নিজে শট না নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে বলটি ছেড়ে দেন মেসি। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দির জন্য এটি ছিল দেশের মাটিতে তার শেষ ম্যাচ। 

৬৮তম মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। তার পর শেষ দিকে যোগ হওয়া সময়ে ৯০+৪ মিনিটে ভ্যালেন্তিন বারকোর আরেকটি গোল আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করে।

 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি