অসুস্থ মাকে জয় উপহার মানিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ২২:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২২:৫৮

ফরোয়ার্ড মোহাম্মদ মানিকের সৌজন্যে আবারও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের দল। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে মানিকের একমাত্র গোলে নেপালকে হারায় বাংলাদেশ। গত আসরে যাদের হারিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লাল-সবুজ দল, এবার তাদেরই সেমিফাইনালে হারানো হলো। 

আজ মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান মানিক। মুর্শেদ আলীর ক্রসে ডি-বক্সে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। তার এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।

নেপালের বিপক্ষে গোল এবং জয় মানিক তার অসুস্থ মাকে উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে গণমাধ্যমে তিনি বলেন, “সর্বপ্রথম আল্লাহ তা’লার কাছে অশেষ শুকরিয়া যে, আমরা ফাইনালে যেতে পেরেছি। ম্যাচটি ছিল আমার মায়ের জন্য। মা অসুস্থ। তাকে আমি এই ম্যাচ উপহার দিয়েছি।”

ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ অপর সেমিফাইনালে ভারত ও ভুটানের মধ্যে জয়ী দল। শিরোপার লড়াইয়ের আগে মানিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমরা যেন ট্রফি নিয়ে ফাইনাল জিততে পারি। ভালো কিছু উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন।”

/টিএ/এবিএম/
সম্পর্কিত
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু