ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ১২:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৩

ইনজুরি কাটিয়ে প্রত্যাবর্তনের মঞ্চেই আলো ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে আল নাসরের দাপুটে জয়ে জোড়া গোলে অবদান রেখেছেন তিনি। আল নাসর জিতেছে ৫-২ গোলে। 

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর আল নাসরের শুরুর একাদশে ফিরেছেন রোনালদো। ফিরেই প্রভাব রেখেছেন। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই দুই গোলে আবার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-তে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি।

অন্যদিকে, সাবেক লিভারপুল তারকা সাদিও মানে ম্যাচটায় জোড়া গোল করেছেন। দুই অর্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলের ৫-২ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। একসঙ্গে এগিয়ে যাবো আমরা!’

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাসর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথম বড় শিরোপার খোঁজে আছেন রোনালদো। তবে এক ম্যাচ কম খেলা আল হিলাল শনিবার আল তাওউনের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে জয় পেলে ব্যবধান আবার ৩ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ থাকবে তাদের সামনে।

ইনজুরিতে ক্লাবের হয়ে তিনটি লিগ ম্যাচ মিস করার পাশাপাশি চিকিৎসার জন্য স্পেনে অবস্থান করা রোনালদো পর্তুগালের হয়েও খেলতে পারেননি। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি।

বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তৃতীয় স্থানে আছেন রোনালদো। শীর্ষে থাকা ইভান টোনির চেয়ে দুই গোল পিছিয়ে আছেন সিআরসেভেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়