বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১১:১৮আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮

বিশ্বকাপ ফুটবলে ট্রফি ধরে রাখতে আর্জেন্টিনা শেষ সময়ে নিজেদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে চায়। তাই বিশ্বকাপ শুরুর আগেই দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে স্কালোনির দল। জুনের শুরুতে ম্যাচ দুটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে ম্যাচ দুটি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রে।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে। তিন দিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বরে আছে হন্ডুরাস, আইসল্যান্ড আছে ৭৫ নম্বরে। যদিও এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশ দুটি।

সবশেষ আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারানোর পর জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লড়াই শুরু করবে লিওনেল মেসিরা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি