রাশিয়ান স্ট্রাইকারের জোড়া গোল

সাত ‘বিদেশি’ নিয়ে খেলা ব্রাদার্সকে হারালো পিডব্লিউডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৮

বাংলাদেশ ফুটবল লিগে এবার সাফের খেলোয়াড়েরা স্হানীয় হিসেবে খেলছেন। সেই কোটায় আজ শনিবার (১৮ এপ্রিল) পাকিস্তানের চারজনকে খেলিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়া বিদেশি কোটায় গিনির দু’জন এবং সেনেগালের একজনকে মাঠে নামান গাম্বিয়ান কোচ ওমর সিসে। সাত ‘বিদেশি’ খেলোয়াড় নিয়েও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন।  পিডাব্লিউডির কাছে ২-১ গোলে হেরেছে তারা। 

মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার দুই অর্ধে দুই গোল করেছেন পিডব্লিউডির রাশিয়ান ফরোয়ার্ড মারাত দেভেসা তারেক। ব্রাদার্সের হয়ে এক গোল শোধ দেন শায়েক দোস্ত। লিগে দুই দলের প্রথম দেখায় গোলশূন্য ড্র হয়েছিল। 

এই জয়ে ব্রাদার্সের কাছাকাছি অবস্থানে চলে এসেছে পিডাব্লিউডি। ১৩ ম্যাচে তিন জয়, চার ড্র এবং ৬ পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এসেছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে তালিকার সাতে ব্রাদার্স। ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। সমান ২৫ পয়েন্ট তালিকার দুই ও তিনে আবাহনী ও ফর্টিসের।

ম্যাচে ১১ মিনিটে গোলে ব্রাদার্স সুযোগ পায়। বক্সের সামনে থেকে নেওয়া পাকিস্তানী মিডফিল্ডার আলমগীর গাজীর জোরালো শট পিডব্লিউডির গোলকিপার বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে কর্নার করে দেন। 

তিন মিনিট পর ব্রাদার্সকে ব্যাকফুটে ঠেলে দেন পিডব্লিউডির মারাত দেভেসা তারেক। ডান দিকে দিয়ে ওপরে উঠে ব্রাদার্স ডিফেন্ডার সিফাতকে কাটিয়ে বক্সে ঢুকেই ক্রসে করলে গোলমুখের সামনে টোকায় বল জালে জড়ান পিডব্লিউডির রাশিয়ান স্ট্রাইকার।   

২৫ মিনিটে বক্সের সামনে জামাল ভূঁইয়ার ফ্রি কিক একটুর জন্য জালের খোঁজ পায়নি। দুই মিনিট পর সিফাতকে তুলে ইনসানকে মাঠে নামান ওমর সিসে। ৩০ মিনিট পর টানা তিনটি কর্নার তুলে নেয় পিডব্লিউডি। যদিও সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি তারা।

৩৬ মিনিটে বল পান শায়েক দোস্ত। পাকিস্তানী ফরোয়ার্ড শট নিলে অনায়াসেই গ্লাভসবন্দি করেন পিডব্লিউডি গোলকিপার। 

৩৮ মিনিটে বাঁ-দিক থেকে আলমগীরের ক্রসে বলে মাথা ছোঁয়ান মনির। তবে হেডে গতি না থাকায় সহজেই বল ধরে ফেলেন পিডব্লিউডির গোলকিপার। 

প্রথমার্ধের শেষ দিকে পিডব্লিউডির রক্ষণে চাপ বাড়ায় ব্রাদার্স। ৪৫ মিনিটে গোলে ভালো সুযোগ নেয় দলটি। বাঁ-দিক থেকে আসা শায়েকের ক্রসে আলমগীরের হেডে বল ফিরে আসে পোস্টে লেগে। 

গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। চার মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাকা পোস্টেও হেডে গোল করতে পারেননি আলমগীর গাজী। পরের মিনিটে এই ফরোয়ার্ডের আরেকটি নিচু শট থেকে গোল আসেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স। 

৬৩ মিনিটে রাতুলের কাছ থেকে বল কেড়ে নেন জামাল। এরপর ব্রাদার্স অধিনায়কের দারুণ এক মাপা ক্রসে হেডে গোল করে শায়েক দোস্ত দলকে ১-১ সমতায় ফেরান। 

শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে ব্রাদার্স। ৮৪ মিনিটে মানাত তারেক নিচু শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময় চেষ্টা করেও দুই দল পায়নি গোলের দেখা।



/টিএ/এমএএল/ 
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি