প্রথম মিনিটেই আবাহনীর সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৬, ১৮:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৫০

বাংলাদেশ ফুটবল লিগে ঐতিহ্যবাহি আবাহনী লিমিটেডের জিতেই চলেছে। আজ ফর্টিস এফসির বিপক্ষে প্রথম মিনিটেই মারুফুল হকের দল তিন পয়েন্ট নিশ্চিত করেছে! প্রথম মিনিটে দেওয়া একমাত্র গোলেই জয় পেয়েছে আকাশী-নীল শিবির।

১৪ খেলায় ৮ জয়, চার ড্র এবং দুই হারে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থাকা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেললো আবাহনী। কিংস অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ঘরের মাঠে কাল ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে এককভাবে শীর্ষস্থান দখলে নেবে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে ফর্টিস।

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার কেউ কিছু বুঝে উঠার আগেই গোল!

ম্যাচের সময় তখন ৩৩ সেকেন্ড। কিক অফের পর প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় আবাহনী। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মিরাজুল ইসলাম বক্সে ক্রস দেন, শটে খুব একটা গতি ছিল না। তা রুখে দিতে গোলকিপার সুজন পেরেইরাও ছিলেন বলের লাইনে, কিন্তু হঠাৎই তালগোল পাকিয়ে বসেন মিঠু চৌধুরী। সুজনের সামনে দিয়ে ছুটে গিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু বল তার পায়ে লেগে গড়িয়ে গড়িয়ে জালে জড়ায়।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নিতে আবাহনী রক্ষণে চাপ দিতে থাকে ফর্টিস এফসি। সেরা সুযোগটি তারা তৈরি করে প্রথমার্ধের শেষ দিকে। ৪২ মিনিটে বাইলাইনের একটু ওপর থেকে দাওয়া টিশেরিংয়ের আড়াআড়ি ক্রস আটকাতে পারেননি মিতুল মারমা; বল চলে যায় গোলমুখে ফাঁকা থাকা ইসা জালোর কাছে, কিন্তু অভাবনীয়ভাবে হেডে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন গাম্বিয়ান এই মিডফিল্ডার।

এর ১৫ মিনিট পর আবারও সমতায় ফেরার সুযোগ হারায় ফর্টিস। এবার বক্সের ভেতর থেকে নিজে শট না নিয়ে ইসা জালে বাড়ান বাঁ-দিকে ফাঁকায় থাকা ওনিয়েকাচি ওকাফোরককে, কিন্তু নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের শট এক ডিফেন্ডারের গায়ে লিগে অল্পের জন্য পোস্টে বাইরে যায়। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি ফর্টিস। মিতুল মারমাও সাবলীল ছিলেন পোস্টের নিচে। তাতে শুরুতে পাওয়া গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে আকাশি-নীল জার্সিধারিরা।

/টিএ/আরকে/
সম্পর্কিত
ফিফা থেকে নিষেধাজ্ঞা মুক্ত আবাহনী
বসুন্ধরা কিংসের ওপর ফিফার আরও দুই নিষেধাজ্ঞা, তবে… 
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
আ.লীগ নেতাকর্মীদের ভিডিও বার্তা, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার
আ.লীগ নেতাকর্মীদের ভিডিও বার্তা, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার
ফিফা থেকে নিষেধাজ্ঞা মুক্ত আবাহনী
ফিফা থেকে নিষেধাজ্ঞা মুক্ত আবাহনী
উপসর্গ মিললেই ওষুধ নয়, ইন্টারনেট দেখে চিকিৎসা নিতে যেসব সাবধানতা অবলম্বন করবেন
উপসর্গ মিললেই ওষুধ নয়, ইন্টারনেট দেখে চিকিৎসা নিতে যেসব সাবধানতা অবলম্বন করবেন
সর্বাধিক পঠিত
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার