বসুন্ধরা কিংসের ওপর ফিফার আরও দুই নিষেধাজ্ঞা, তবে… 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৬, ১০:১৫আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:১৫

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ওপর আরও দুটি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। ফলে সব মিলিয়ে কিংসের ওপর ফিফার মোট নিষেধাজ্ঞার সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪টিতে। 

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) ছিল বাফুফের ক্লাব লাইসেন্সিং আবেদনের বর্ধিত শেষ সময়সীমা। তবে ফিফার নিষেধাজ্ঞার জটিলতায় বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয়েছে। নিয়ম অনুযায়ী, ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করতে না পারলে ঘরোয়া লিগে অংশ নেওয়ার সুযোগ নেই। বাফুফে তিন দফায় সময় বাড়িয়ে ১১ আগস্ট করলেও ক্লাবগুলোর অনুরোধে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে বাফুফে সূত্রে জানা গেছে। 

এদিকে নিষেধাজ্ঞা তুলে নিতে তৎপরতা চালাচ্ছে বসুন্ধরা কিংস। সাবেক কোচ ও ফুটবলারদের বকেয়া অর্থ পরিশোধের কাজ চলছে বলে জানা গেছে। পাশাপাশি নতুন মৌসুমের জন্য স্কোয়াড পুনর্গঠনে দলবদলে নেমেছে ক্লাবটি; ইতোমধ্যে রাকিব হোসেন ও তপু বর্মণদের মতো তারকা ফুটবলারদের সাথে চুক্তি সম্পন্ন করেছে কিংস।

একইভাবে ফুটবলারদের বকেয়া পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করে মাঠের ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। 

ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা খেলোয়াড়দের পাওনা পরিশোধ সংক্রান্ত চুক্তি অনুযায়ী অর্থ প্রেরণ করেছি। সেই তিন ফুটবলারের সঙ্গে এখন আমাদের আর কোনও আইনি বা আর্থিক জটিলতা নেই। আমরা ফেডারেশনের কাছে ক্লাব লাইসেন্সিং ও দলবদলের অনুমতি চেয়েছি।”

তবে ফিফার নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে না উঠলে নতুন ফুটবলার নিবন্ধন করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত ১৩ আগস্টের মধ্যে দলবদল সম্পন্ন করা অসম্ভব উল্লেখ করে বাফুফের কাছে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি জানান রূপু। তিনি বলেন, “২১ আগস্ট চ্যালেঞ্জ কাপের সূচি রয়েছে। এই পরিস্থিতিতে ফেডারেশনের প্রতি আমাদের অনুরোধ থাকবে ফুটবলার রেজিস্ট্রেশনের সময়সীমা আরও কয়েকদিন বাড়িয়ে দেওয়ার।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কিরগিজস্তানের খেলোয়াড়দের কাবু করতে দুপুরে কড়া রোদে অনুশীলন!
ইনফান্তিনোকে সরালে ভয়াবহ ভুল হবে: ট্রাম্প
ইনফান্তিনোকে হটানোর অপচেষ্টা চলছে: ফিফা 
সর্বশেষ খবর
রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল আবেদন
সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল আবেদন
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
ইউটিউব থেকে আয় শুরু করা হবে আরও কঠিন, জেনে নিন নতুন মনিটাইজেশন শর্ত
ইউটিউব থেকে আয় শুরু করা হবে আরও কঠিন, জেনে নিন নতুন মনিটাইজেশন শর্ত
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ