গেতাফেকে হারিয়ে বার্সা কোচ জানালেন, উদযাপনের সময় আসেনি

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১৪:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:২৮

গেতাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ১১ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেছে কাতালানরা। ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় শিরোপার সম্ভাবনাও জোরালো হয়েছে। বার্সেলোনা আগামী সপ্তাহান্তেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করবে যদি ওসাসুনাকে হারাতে পারে এবং একই সময়ে রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে জিততে ব্যর্থ হয়। তবে গেতাফের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক জানান, এখনই উদযাপনের সময় আসেনি।

তিনি বলেছেন, ‘আমরা জিতেছি, এটিই ছিল আমাদের লক্ষ্য। নিজেদের খেলা খেলতে চেয়েছি এবং সেটাই করেছি। ড্রেসিংরুমে আমরা জয় উদযাপন করেছি, কিন্তু শিরোপা নয়। আজকের কাজটা ঠিকভাবে শেষ করাতেই আমাদের পুরো মনোযোগ ছিল।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বল নিয়ে এবং বল ছাড়া—দুই অবস্থাতেই আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুব খুশি। এখানে ভালো খেলা সহজ নয়, কিন্তু আমরা দারুণ করেছি। মৌসুম শেষে যা আসবে, তখন উদযাপন করবো, আজ নয়। লং বলগুলো সামলানো থেকে শুরু করে দল খুব মনোযোগী ছিল এবং ভালো ফুটবল খেলেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি