শিরোপার আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৬, ১১:০৪আপডেট : ০৩ মে ২০২৬, ১১:০৪

বার্সেলোনা যে লা লিগা শিরোপা নিশ্চিত করতে সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে তা বলাই যায়। টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। ওসাসুনার মাঠে কঠিন লড়াইয়ে ২-১ গোলের জয়ে শীর্ষে নিজেদের ব্যবধান ১৪ পয়েন্টে বাড়িয়েছে কাতালানরা। এখন রবিবার যদি এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিততে না পারে, তাহলেই হান্সি ফ্লিকের দল শিরোপা উৎসব করতে পারবে। আর রিয়াল জিতলে তখন অপেক্ষা বাড়বে। ১০ মে নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে হার এড়ালেই শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।

ওসাসুনার বিপক্ষে শনিবারের ম্যাচটি দীর্ঘ সময় ধরে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। পরে শেষ দিকে ৮১ মিনিটে বদলি হিসেবে নামা মার্কাস র‌্যাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে হেডে ডেড লক ভাঙেন স্ট্রাইকার রবের্ত লেভানডোভস্কি।

এর পাঁচ মিনিট পর মাঝমাঠে ফেরমিন লোপেজের দারুণ পাস থেকে গোলরক্ষক সার্জিও হেরেরাকে পরাস্ত করে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। তবে দ্রুত জবাব দেয় ওসাসুনাও। ৮৮ মিনিটে আবেল ব্রেতোনেসের চমৎকার ক্রস থেকে হেডে গোল করেন রাউল গার্সিয়া।

শেষ পর্যন্ত লিড ধরে রেখে লিগে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?