বজ্রবৃষ্টির ম্যাচে ৩ গোলে জিতলো মোহামেডান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মে ২০২৬, ১৮:৪৬আপডেট : ০৫ মে ২০২৬, ১৮:৪৬

বজ্রবৃষ্টিতে খেলা বন্ধ থাকলো ঘণ্টাখানেক। খেলা শুরুর পরও জায়গায় জায়গায় পানি জমে ছিল। তবে সব প্রতিকূলতা ছাপিয়ে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের এলিমিনেটরে মোহামেডানের হয়ে জুয়েল মিয়া দুটি ও  সৌরভ দেওয়ান একটি গোল করেন।

আগামী ১২ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ব্রাদার্স-মোহামেডান। এ ম্যাচের জয়ী দল শিরোপা লড়াইয়ে কিংসের মুখোমুখি হবে।

এদিন শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মোহামেডান। ৬ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিকে আরিফ পা ছোঁয়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। দশম মিনিটে ভাগ্যও সহায় ছিল না রহমতগঞ্জের। সতীর্থের থ্রু পাসে স্লাইড করেছিলেন সলোমন কিং, দুর্ভাগ্য বল তখন পোস্টে লেগে ফিরে আসে।

১৯ মিনিটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জুয়েলের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে স্লাইড করেও নাগাল পাননি সৌরভ।

মোহামেডান শেষ পর্যন্ত গোল পায় ২৮ মিনিটে। কর্নারে সতীর্থের হেডের পর দূরের পোস্টে থাকা জুয়েল আবার হেড করে খুঁজে নেন জাল।

৪১ মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বক্সের ঠিক ওপরে সৌরভকে ফাউল করেন মামুন আলিফ। তখন মোজাফ্ফরভের জোরালো ফ্রি কিক আটকে ব্যবধান বাড়তে দেননি রহমতগঞ্জ গোলকিপার।

প্রথমার্ধ শেষের পর বিরতির সময়ও শুরু হয় বজ্রবৃষ্টি। তখন প্রায় এক ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। তখন মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল।

৭৬ মিনিটে ব্যবধান আরও বাড়ে। মোজাফ্ফরভের ফ্রি কিক গ্লাভসে জমাতে পারেননি মামুন, আলগা বল ছুটে গিয়ে জালে জড়ান সৌরভ। তাতে সাদাদের জয় আরও নিশ্চিত হয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
আবারও ঢাকার মাঠে ব্রাজিলের রবসনকে দেখা যাবে 
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন