হাতাহাতির ঘটনায় চুয়ামেনি-ভালভার্দের ১০ লাখ ইউরো জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৬, ১২:৪৫আপডেট : ০৯ মে ২০২৬, ১২:৪৫

এল ক্লাসিকোর আগে বড় ধরনের অস্বস্তির মধ্যে পড়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে হাতাহাতির পর সতীর্থ দুই মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দেকে বড় অঙ্কের জরিমানা করেছে ক্লাবটি। ঘটনার পর দুই খেলোয়াড়কে মিলিয়ে ১০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

রিয়ালের বিবৃতি অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিত অভ্যন্তরীণ শৃঙ্খলা বৈঠকে হাজির হয়ে নিজেদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন চুয়ামেনি ও ভালভার্দে। পরে দুইজনই ৫ লাখ ইউরো করে জরিমানা মেনে নেন।

২৭ বছর বয়সী উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে ওই ঘটনার পর মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। যদিও তিনি দাবি করেছেন, তাদের মধ্যে হাতাহাতি হয়নি।

ভালভার্দের ভাষ্য, তর্কের সময় অসাবধানতাবশত একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার কপালে আঘাত লাগে। এই চোটের কারণে রবিবার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে খেলতে পারবেন না তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভালভার্দে জানান, তার কপালে ছোট একটি কাটা পড়েছে, যেটির জন্য নিয়মিত চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছিল।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই খেলোয়াড়ই ঘটনার জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তারা।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান