বাংলাদেশের নতুন কোচ ডুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ১০:১৮আপডেট : ২২ মে ২০২৬, ২২:৫৮

অবশেষ গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। দায়িত্ব নিতে শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় এসেছেন জার্মানির বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ। জার্মান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি হওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। একটু আগে বাফুফে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

৬৫ বছর বয়সী এই কোচের জার্মানিতে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবল খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি বিশ্বকাপও খেলেছেন তিনি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্ব আসরে স্বাগতিকদের হয়ে সবক’টি ম্যাচ খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপে তো অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশটির হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেছেন সাতটি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি।

ক্লাব ফুটবলে খেলেছেন বায়ের লেভারকুসেন, শালকের মতো ক্লাবে। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। আর বুন্দেসলিগা শিরোপা জেতেন এফসি কাইজারস্নাউটার্নের জার্সিতে।

কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্লিন্সম্যানের সহকারীর ভূমিকায় ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।

প্রায় পাঁচ বছর ছিলেন দেশটির দায়িত্বে। কাজ করেছেন ভিয়েতনামেও। দেশটির ভি-লিগের ক্লাব ভিয়েত্তেলের স্পোর্টিং ডিরেক্টর পদে ছিলেন বছরখানেক। দুই বছর পর ২০২২ সালে আবারও ফিলিপাইনের দায়িত্বে ফেরেন তিনি। দলকে নিয়ে যান প্রথমবার এশিয়ান কাপে। সর্বশেষ গায়ানার ডাগআউট সামলেছেন তিনি। বাংলাদেশের কোচ হওয়ার জন্য গত সপ্তাহে গায়ানা থেকে পদত্যাগ করেন তিনি।

আগামী ৫ জুন সান মেরিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই থমাস ডুলির বাংলাদেশ যাত্রা শুরু হবে। এর আগে ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ক্যাম্প। যদিও এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি।

/টিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
সর্বশেষ খবর
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো কারা?
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো কারা?
 আর্জেন্টিনা-ইংল্যান্ডের মহারণের আগে চোখ রাখুন এই ৭ গুরুত্বপূর্ণ তথ্যের দিকে
 আর্জেন্টিনা-ইংল্যান্ডের মহারণের আগে চোখ রাখুন এই ৭ গুরুত্বপূর্ণ তথ্যের দিকে
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন কেবিন ক্রু
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন কেবিন ক্রু
চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী 
চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’