সান মারিনো ম্যাচে বাংলাদেশের সেরা ফুটবলারকে পাচ্ছেন না ডুলি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৬, ১২:৪৪আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৪৫

ইউরোপের কোনও দলের বিপক্ষে তাদের মাঠে এই প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে ৫ জুনের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে।  বাংলাদেশ দলের জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি এরই মধ্যে ঢাকায় এসেছেন। দুই একদিনের মধ্যে ক্যাম্পও শুরু হওয়ার কথা। তবে তার আগে দুঃসংবাদ শুনতে হয়েছে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ দলের অন্যতম মূল অস্ত্র রাকিব হোসেন ম্যাচটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন!

স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় রাকিব তার পাশেই থাকতে চাইছেন। তাই ইউরোপের ভিসা করা সত্বেও রাকিব সান মারিনোর বিপক্ষে দলে নেই। রাকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। চলতি মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার অপেক্ষায় অনাগত সন্তান৷ তাই এই সময়ে স্ত্রীর পাশে থাকাটা জরুরি।  যদিও আমি ভিসা করিয়েছিলাম। তবে অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা সন্নিকটে হওয়ায় আর যাওয়া হচ্ছে না।’

এরপরই রাকিব জানালেন, ‘আসলে আমার জীবনে এর আগে বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেদিন ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। তাই বর্তমান সময়টাতে আমার স্ত্রীর পাশে থাকা খুব দরকার।’

জাতীয় দলে রাকিবের বিকল্প এখনও সেভাবে গড়ে উঠেনি। রাকিব বলছিলেন, ‘আসলে আমি নিজেও বুঝি এই ম্যাচে থাকতে পারলে ভালো হতো। টিম ম্যানেজমেন্টও খুব করে চেয়েছিল যেন খেলি। কিন্তু পরিবারের পাশে এসময়ে থাকতে হচ্ছেই। আর আমি না থাকলেও যারা খেলবেন, আশা করছি তারা ভালো করবেন। দলের প্রতি আমার শুভকামনা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
সর্বশেষ খবর
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করছে কারা?
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করছে কারা?
পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরলো আল-আরাফাহ ব্যাংক
পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরলো আল-আরাফাহ ব্যাংক
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান