এশিয়ান কাপের বাছাইয়ে উজবেকিস্তান, ভারতের গ্রুপে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ১৯:১৩আপডেট : ২৮ মে ২০২৬, ১৯:১৯

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব ম্যাচই হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। শুরুর ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর সিরিয়া ও ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাছাইপর্ব থেকে আট গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে। আয়োজক হওয়ায় চীন আগেই সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বাছাইপর্বে নামছে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা।

/এফআইআর/
সম্পর্কিত
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
‘২০০ মানুষ ক্যামেরা হাতে আমাদের ভিডিও করছে, সত্যিই অসাধারণ’
সর্বশেষ খবর
সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ
সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ
৩০ ধরনের উদ্ভিজ্জ খাবারেই কী মিলবে সুস্থতা?
৩০ ধরনের উদ্ভিজ্জ খাবারেই কী মিলবে সুস্থতা?
‘মন্দারমণি মুড’—বাংলার সমুদ্রে মজলেন সানি লিওন?
‘মন্দারমণি মুড’—বাংলার সমুদ্রে মজলেন সানি লিওন?
বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন