‘বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুব ভালো’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ১৭:১৭আপডেট : ০৫ জুন ২০২৬, ১৭:১৭

আজ রাত ১১ টায় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে সান মারিনোর।  ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে তলানিতে সান মারিনো। বাংলাদেশ তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে। ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে সমীহ জাগানিয়া কথা বলেছেন স্বাগতিকদের কোচ নিজেই। 

সান মারিনোর ইতালিয়ান হেড কোচ রবার্তো সেভোলি বলেছেন, “বাংলাদেশ দলে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুবই ভালো।”   

সপ্তাহ দু’য়েক আগে বাংলাদেশ দলে নতুন কোচ হিসেবে থমাস ডুলি যোগ দিয়েছেন। সান মারিনো কোচ এ নিয়ে বলেন, “বাংলাদেশ নতুন কোচ এসেছে। নিশ্চয়ই তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন।”  

সান মারিনো ক্ষুদ্র দেশ। তাই তাদের স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতাও কম। হাজার পাঁচেক দর্শক গ্যালারির মধ্যে বাংলাদেশি প্রবাসী থাকবেন অনেকে। এটা নিয়ে কোচের প্রতিক্রিয়া, “স্টেডিয়ামে অনেক বাংলাদেশি আসবে। ইউরোপে বাংলাদেশ ইউরোপিয়ান দলের সঙ্গে খেলছে তাদের ভিন্ন রকম অনুভূতি থাকবে। তবে সান মারিনো দৃষ্টিকোণ থেকে মাঠে এর কোনও প্রভাব পড়বে না।”  

সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন সান মারিনো ফরোয়ার্ড ফিলিপ্পো ভার্দে। তিনি বলেন, “বাংলাদেশ ও এশিয়ান দলের সঙ্গে আমরা প্রথম মুখোমুখি হচ্ছি। ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা সাধারণত ডিফেন্সিভ অ্যাপ্রোচে থাকি। এই ম্যাচে একটু অফেন্সিভ খেলা হতে পারে।”  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ