মুক্তিযোদ্ধার বিপক্ষে ব্রাদার্সের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ২০:৩৭আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২০:৪২

মুক্তিযোদ্ধার বিপক্ষে ব্রাদার্সের হার কেএফসি স্বাধীনতা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

খেলার ৪০ মিনিটে মিডফিল্ডার তৌহিদুল আলমের থ্রু পাসে মার্কারকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আহদেম কোলো মুসা। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরেছিল। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে হারের স্বাদ নিয়েছিল শেখ জামালের বিপক্ষে।

এদিকে দিনের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ফেনী সকার ও আরামবাগ। প্রথম ম্যাচে হারের মুখ দেখা উভয় দল অবশেষে দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্টের মুখ দেখে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল হয়েছে। ৫৫ মিনিটে আরামবাগের কেস্টার একনের শট গোলরক্ষক সুজন চৌধুরি ফিরিয়ে দেওয়ার চার মিনিটের মধ্যে গোল পেয়েছে আরামবাগ। ডানদিক থেকে বল পেয়ে তৃতীয় বিভাগ থেকে উঠে আসা আব্দুল্লাহ একক প্রচেষ্টায় এক ডিফেন্ডারকে টপকে আগুয়ান গোলরক্ষকের বাদিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

তবে এই লিড বেশিক্ষণ থাকেনি। ৬৫ মিনিটে বক্সের ভেতর দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরালো শটে ম্যাচে সমতা ফেরান ইকবাল হোসেন ভূঁইয়া। গোলরক্ষক তেমন কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের